• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৭
সর্বশেষ :
সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পরিবেশ রক্ষায় দীর্ঘ মেয়াদি পরিকল্পনাঃ ইউএনও মুহসিয়া তাবাসসুম

বগুড়া প্রতিনিধি / ৩৯৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
পরিবেশ রক্ষায় দীর্ঘ মেয়াদি পরিকল্পনা

পরিবেশ রক্ষায় দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ” হাতে নিয়েছেন শাজাহানপুরের ইউএনও মুহসিয়া তাবাসসুম। তিনি জানান পরিকল্পনা অনুযায়ী উপজেলার সদর ইউনিয়ন মাঝিড়া ইউনিয়নের মাঝিড়া বন্দর এলাকায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা রোধ করতে বিভিন্ন স্হানে মোট ১২টি ডাস্টবিন স্হাপনের মধ্য দিয়ে তার এই মিশন শুরু করেন।
এ উপলক্ষ্য গতকাল  বুধবার মাঝিড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।
মাঝিড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন আলমের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান, মাঝিড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য এনামুল হক,আবু বক্কর,শফিকুল ইসলাম সহ ইউপি সদস্য ও কর্মচারীগন। এছাড়াও পরিবেশ রক্ষায় আড়িয়া ইউনিয়নের বামুনীয়া চাঁদবাড়ীয়া থেকে বারো আঞ্জুল মাছির বাজার পর্যন্ত রাস্তার পাশ দিয়ে তালবীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মুহসিয়া তাবাসসুম।
ইউএনও মুহসিয়া তাবাসসুম জানান, বর্তমান সরকার পরিবেশের উপর গুরুত্বারোপ করেছেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করতে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা রোধ করতে বিভিন্ন স্হানে ডাস্টবিন স্হাপন শুরু করা হয়েছে। এই ডাস্টবিন দুই ধরনের। একটিতে পচনশীল ও অপরটিতে অপচনশীল বর্জ্য ব্যবস্থাপনা রাখা হয়েছে। আগামী দিনে এই বর্জ্য সংরক্ষণ করে পরিশোধনের মাধ্যমে জৈবশক্তি উৎপাদনেরও পরিকল্পনা রয়েছে। পরিবেশ রক্ষায় এই কর্মপরিকল্পনা পর্যায়ক্রমে অন্যান্যা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সম্পন্ন করা হবে। আর এই পরিকল্পনা বাস্তবায়ন ও সফল করতে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com