• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২০
সর্বশেষ :
রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ

শ্যামনগরে জমি দখলের হুমকিতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৪১৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
জমি দখলের হুমকিতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

🖼️ ফটো কার্ড তৈরি করুন
জমি দখলের হুমকিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে গত ৩০ সেপ্টেম্বর সকালে সংবাদ সম্মেলন করেন বাদঘাটা গ্রামের মৃত আব্দুল গফুর গাজীর পুত্র আলমগীর গাজী।
সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্যে তিনি জানান, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের ছত্র ছায়ায় থেকে রামজীবনপুর গ্রামের শুকুর আলী সরদারের ছেলে শ্যামনগর উপজেলার চিহ্নিত সন্ত্রাসী,  চাদাবাজ,  ঘের ও জমি জবর দখলকারী সাবেক যুবলীগ নেতা এস এম সাইফুল্লয়াহ আল মামুন এবং তাহার সহযোগী মামলাবাজ ভবানীপুর গ্রামের আবুল কাশেম ও সাইফুল্ল্যাহ বাহিনী নেতৃত্বীতে কিছু নামধারী ভূয়া ভূমিহীন লাঠিয়াল বাহিনী দ্বারা আমার পৈত্রিক ও কোবলাকৃত সম্পত্তি জবর দখলের হুমকি ও পায়তারা করিতেছে। গত ইং ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ওদের তথা সাইফুল্ল্যাহ ও আবুল কাশেম এর নেতৃত্বে আমার নামে ও আমার ভাইদের নামে মিথ্যা, বানোয়াট মানববন্ধন করেছে।
তার প্রতিবাদে আমি আপনাদের লেখনীর মাধ্যমে সংবাদ সম্মেলনে সন্মানিত সেনাবাহিনী, প্রশাসন ও সম্মানিত কলম সৈনিক সাংবাদিক ভাইদের কাছে প্রতিবাদ ও দ্রুত প্রতিকারের আবেদন জানাচ্ছি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com