• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৬
সর্বশেষ :
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন সংবাদ প্রকাশের পর ধুলিহরের প্রতিবন্ধী ও বৃদ্ধার পাশে জেলা প্রশাসক, পেলেন নগদ অর্থ ও টিন নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে বেশি দামে সার বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা। শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃ*ত্যু, পানিতে ডুবে প্রাণ গেল কৃষকের পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত এআই নজরদারি জোরদারে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করার উদ্যোগ পাটকেলঘাটায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পাটকেলঘাটায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি আটক

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ৩১৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি আটক

খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হয়েছেন। রবিবার (৬ অক্টোবর) জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম।

 

বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ডুমুরিয়া ফুলতলা খুলনা ৫আসনের সাবেক এম পি কে আটক করা হয়। এসময় তাকে মাথা ন্যাড়া অবস্থায় দেখা যায়।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছুদিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য নেতা-মন্ত্রীদের মতো নারায়ণ চন্দ্র চন্দও আত্মগোপনে চলে যান। নিরাপদ আশ্রয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছিলেন। সেই চেষ্টাকালেই বিজিবির হাতে ধরা পড়লেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com