• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৩
সর্বশেষ :
সখিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মঈন উদ্দীন ময়না জনপ্রিয়তায় এগিয়ে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের নিয়োগ ও এমপিও নিয়ে অভিযোগ, তদন্তে শিক্ষা কর্মকর্তা দেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় পথচারী নিহত দেবহাটায় গড়িয়াডাঙ্গা বিদ্যালয়ের ভাঙা ব্রিজ সংস্কারের উদ্বোধন শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের বর্ণাঢ্য ক্যাম্পেইন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত, উদ্বিগ্ন অভিভাবক ও স্থানীয়রা শ্যামনগরে অপহরণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কালিগঞ্জে সুদিন গ্রুপের প্রকল্প পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি / ৪৮৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
সুদিন গ্রুপের প্রকল্প পরিচিতি সভা

সাতক্ষীরার বিশ্বস্ত রিয়েল এস্টেট কোম্পানি সুদিন গ্রুপের পক্ষ থেকে কালিগঞ্জ উপজেলার শিক্ষক, ব্যবসায়ী , সরকারী-বেসরকারী চাকুরীজীবিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে সুদিন গ্রুপ এর ল্যান্ড প্রজেক্ট এর পরিচিতি সভার আয়োজন করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১ ঘটিকায় উক্ত প্রজেক্ট পরিচিতি সভার আয়োজন করা হয়।

 

সম্প্রীতিই সমৃদ্ধি এ স্লোগানকে সামনে রেখে সুদিন গ্রুপ সাতক্ষীরা জেলার সকল শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে সাধ ও সাধ্যের সমন্বয়ে সাতক্ষীরা শহরের বিভিন্ন লোকেশনে আয়োজন করেছে ভাবনাহীন,ঝামেলামুক্ত,নিরাপদ, সুন্দর ও শান্তিপূর্ণ নতুন ঠিকানা। উক্ত প্রজেক্ট পরিচিতি সভায় সাতক্ষীরা জেলার বিভিন্ন লোকেশনে অবস্থিত সুদিন গ্রুপের সকল প্রকল্প গুলোকে পরিদর্শনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

 

সুদিন গ্রুপের মানব সম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক জনাব শেখ ফারুক হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুদিন গ্রুপের চেয়ারম্যান শেখ সুলতান মাহমুদ। সমগ্র অনুষ্ঠান এর সভাপতিত্ব করেন সুদিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ নাছিম হায়দার রিপন।

 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুদিন গ্রুপের ডিরেক্টর ও সিএস জনাব মোঃ আনিছুর রহমান, প্রজেক্ট ডিরেক্টর জনাব হাবিবুর রহমান সবুজ, ডিরেক্টর শেখ কামরুল ইসলাম কবির, ডিরেক্টর কাজী মুহিবুর রহমান, ডিরেক্টর মহাদেব বিশ্বাস, ডিরেক্টর শেখ নিয়ামুল আলম, ডিরেক্টর রাহুল মোদক, ডিরেক্টর মোঃ আবু তাহের, ডিরেক্টর শেখ আলমগীর কবীর, ডিরেক্টর খান ওলিউর রহমান সাগর, ডিরেক্টর শেখ আব্দুল আলিম এবং সুদিন গ্রুপের নলতা শাখার ব্যবস্থাপক জনাব মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com