• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১২
সর্বশেষ :
সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ.লীগ পুনর্বাসনের অভিযোগ সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দুটি নতুন মানবতার দেয়াল উদ্বোধন সুন্দরবনের দুবলার চরে পর্যটকের মৃত্যু, সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের জন্য পর্যটক ভ্রমণ পাস বন্ধ সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড় দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

তালায় দুধে অপদ্রব্য মিশ্রণ করায় জেল ও জরিমানা 

নিজস্ব প্রতিনিধি / ৪৩৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
দুধে অপদ্রব্য মিশ্রণ করায় জেল জরিমানা

🖼️ ফটো কার্ড তৈরি করুন
দুধে অপদ্রব্য মিশ্রনকারি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০১ (এক) জনকে বিশ হাজার টাকা জরিমানা সহ এক মাসের কারাদন্ড এবং বিপুল পরিমাণ অপদ্রব্য মিশ্রিত দুধ ধ্বংস করেছে র‌্যাব-৬।
গত (২০অক্টোবর) রবিবার রাত ১০টা সময়  সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেয়ালা ঘোষ পাড়ায় র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর সাতক্ষীরা, অফিসার ইনচার্জ সাতক্ষীরার সমন্বয়ে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
অবৈধভাবে দুধে অপদ্রব্য ক্যামিকেল মিশ্রণ করা অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় একটি মামলা করা হয় আসামী অসাধু ব্যবসায়ী বিপুল কুমার ঘোষ (৩৬), পিতা- মুকুন্দ মোহন ঘোষ, ’কে  (বিশ হাজার) টাকা সহ ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ সময়ে ৩০০ কেজি অপদ্রব্য মিশ্রিত দুধ ধ্বংস করা হয়। এবং দুধে মিশ্রণ করার কাজে ব্যবহৃত সরঞ্জমাদি উদ্ধার পূর্বক জব্দ করেন।ভ্রাম্যমান আদালত সাজাপ্রাপ্ত আসামীকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে এবং জব্দকৃত দুধ ও সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com