• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২২
সর্বশেষ :
মৎস্য ঘেরের আইলে সবজি চাষে তালার কৃষকদের সাফল্য মুঠোফোনে জুয়ার ফাঁদ: দ্রুত লাভের আশায় সর্বস্ব হারাচ্ছে তরুণরা বিডিএফ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরা শ্যামনগরে ৪ এসএসসি পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক

শ্যামনগরে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৩১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
শ্যামনগরে জাতীয় যুব দিবস পালিত 

দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে শুক্রবার (১ নভেম্বর) সকাল ৯.৩০ টায় শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আহসান হাবীব এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াহেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মো. আনিসুর রহমান, উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, উপজেলা যুব ফোরাম এর সভাপতি মো. মমিনুর রহমান, সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি মো. রুহুল আমিন, এসএসএসটির পরিচালক মারুফ হোসেন মিলন, সাইডস এর নির্বাহী পরিচালক মো. জাহিদ হাসান, শরুব ইয়ুথ টিম এর জান্নাতুল নাঈম, সিডিও’র মো. হাফিজুর রহমান, যুব রেড ক্রিসেন্ট এর মো. মিলন হোসেন, নারী সংগঠনের সুফিয়া খাতুন প্রমুখ।
আলোচনা সভার আগে উপজেলার ৫৩ টি যুব সংগঠনের সদস্যদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। আলোচনা সভা শেষে সফল যুব উদ্যোক্তা হিসেবে মো. মনিরুজ্জামান কে ৬০ হাজার টাকা ও মিস মুমতাহেনা কে ৮০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।
সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচী এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন ক্যাটাগরি তে প্রশিক্ষণ নেওয়া ৬০ জন যুবদের মাঝে সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com