• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৬
সর্বশেষ :
সুন্দরবনে বনদস্যু আতংক, ঋণের বোঝা নিয়েই প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বনজীবীরা দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দেবহাটা থানায় যোগ দিয়েই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা : ওসি এইচ এম শাহীন চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক

ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্যামনগরে আলোচনা সভা 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৭০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
সংহতি দিবস উপলক্ষে শ্যামনগরে আলোচনা সভা 

ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৭ নভেম্বর সকাল ১০টায় উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ঢাকা ভার্সিটির এফ রহমান হলের ভিপি ডাকসুর সদস্য সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক আবু সাঈদ এর সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজিবর রহমান (আজিবর) ও পৌরসভা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক খান আব্দুস সবুরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এ্যাডঃ আশেক এলাহী মুন্না,দপ্তর সম্পাদক উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল ইমাম আযম(মনির), জাতীয়তাবাদী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জুলফিকার সিদ্দিক,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম (আবু),সরকারি মহাসিন ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জল, সদস্য সচিব মোঃ আল মামুন,উপজেলা জাসাস দলের সাবেক সদস্য সচিব আবু রায়হান(কবীর)সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র সভাপতি,সম্পাদক বৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ঢালী, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ,কাশিমাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আজিজুল, সাংগঠনিক সম্পাদক ডি এম মফিজুর রহমান(মফিজ) উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব ডাঃ নুরু এলাহী লিটন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তাগণ বলেন,মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে গৃহবন্দী থেকে সেনাবাহিনী সিপাহী আন্দোলনের মাধ্যমে এদিনে বিপ্লব ঘটিয়েছিল।
তাই সকলকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে বিএনপি দল করার আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com