• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৩
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

বগুড়ায় আ ট ক সাত ছি ন তাইকারী

বগুড়া প্রতিনিধি / ১৬৫১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
বগুড়ায় আটক সাত ছিনতাইকারী

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বগুড়ায় বিভিন্ন ধারালো অস্ত্রসহ সাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ শুক্রবার (৮ নভেম্বর) বিকালে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার জাকারিয়া ইসলাম, গোকুল পলাশবাড়ী এলাকার মামুন ইসলাম, চালিতাবাড়ি এলাকার মেহেদী হাসান, মহাস্থান মোল্লাপাড়া এলাকার জহির মোল্লা, গোকুল বোরহান গেট এলাকার মেহেদী হাসান, মহাস্থান পাথরপাড়া এলাকার রিমন এবং মহাস্থান প্রতাব রাজু এলাকার রহমত আলী স্বপ্ন৷ শুক্রবার রাত পৌণে ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

 

 

পুলিশের এই কর্মকর্তা জানান, নারুলী ফাঁড়ির চেকপোস্টে উত্তর চেলোপাড়া লাশ ঘরের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে সাতজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়৷ এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুইটি বড় চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি বেতের লাঠি এবং নগদ ৮৯০ টাকা উদ্ধার করা হয়৷ তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com