• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২
সর্বশেষ :
দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪ মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেবহাটার দুই বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা নবগঙ্গার বুকে লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিন

যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিলেন বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুমন রায়

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৪৫৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা দিলেন সুমন রায়

সাতক্ষীরার শ্যামনগরে শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরে কালী মায়ের পূজা দিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়। শনিবার (৯ই নভেম্বর) সকাল ১০টায় শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরে কালী মায়ের পূজা দেন।
এ সময় তার সাথে পূজা দেন ভারত সেবাশ্রম খুলনার ধ্রুব মহারাজ, ব্রাহ্মণ ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ব্যানার্জি, মানবাধিকার কর্মী ও সাংবাদিক রঘুনাথ খাঁ, বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ন আহবায়ক সুজন সানা, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, যুগ্ন-আহবায়ক ও হিন্দু বিবাহ রেজিস্টার সুজন কুমার দাশ, বিকাশ ঘোষ, শ্রীনিবাস দাস, সদস্য সচিব উৎপল মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রতিমা রানী, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কামনাশীষ মন্ডল, সদস্য সচিব মনোদ্বীপ মন্ডল, শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরের সহকারি পুরোহিত দেবব্রত ব্যানার্জি, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সাগর ঘোষ, হিন্দু কল্যাণ ফাউন্ডেশন শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বাবুলাল মন্ডল।
পূজা শেষে বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরের কালী মায়ের মাথার মুকুট চোরকে দ্রুত গ্রেপ্তার সহ মুকুট উদ্ধারে প্রশাসনের প্রতি আহবান জানান। এবং মন্দিরটিকে সার্বজনীন করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করতে হয় তা তিনি করবেন বলে আশ্বস্ত করেন।
তিনি শ্যামনগরে ফিরে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com