• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮
সর্বশেষ :
পাইকগাছায় ভোরবেলার চারার হাট জমে উঠেছে অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশের পাশে জনগণকেও দাঁড়াতে হবে দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪ মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেবহাটার দুই বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা

শ্যামনগরে জাসাস এর অফিস উদ্বোধন

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৫৯৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
শ্যামনগরে জাসাস এর অফিস উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) এর উপজেলা অফিস উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদরের টার্মিনাল সংলগ্ন সাহেব আলী ভিলায় উক্ত অফিসের উদ্বোধন হয়। জাসাস এর কেন্দ্রীয় আহবায়ক কমিটি ও খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য আব্দুল্লাহ আল কাদির সোহেল উক্ত অফিস উদ্বোধন করেন।
এসময়  অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাসাস আহবাক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, জেলা পৌর কমিটির আহবায়ক আরিফুর রহমান, জেলা যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম, বেলাল, মন্টু, ফিরোজ আলমগীর, শ্যামনগর উপজেলা জাসাস আহবায়ক আব্দুল করিম, সদস্য সচিব বাবু সরদার, উপজেলা স্বেচ্চাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ শাহরিয়ার, লিটু সাইদ,উপজেলা জাসাস আহবায়ক কমিটির সদস্য জামাল হোসেন, আল আজিমসহ নবগঠিত কমিটির সকল সদস্য।
অফিস উদ্বোধনকালে আব্দুল্লাহ আল কাদির বলেন, শহীদ রাষ্ট্রপতির ১৯ দফা, সম্প্রসারিত অংশ বেগম খালেদা জিয়ার ২৭ দফা। পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ৩১ দফা বাস্তবায়নের জন্য রাজনীতি করতে হবে। দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করার জন্য তিনি প্রতিটি নেতাকর্মীর প্রতি আহবান জানান। একইসাথে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির চেষ্টা থেকে বিএনপির প্রতিটি কর্মীকে বিরত থেকে দলের নির্দেশনা অনুযায়ী পরিচারিত হওয়ার আহবান জানান।
উপজেলা জাসাসকে শ্যামনগর তথা জেলার অন্যতম একটি একটি আদর্শ সংগঠনে পরিনত করার জন্য তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com