• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮
সর্বশেষ :
দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু

দেবহাটায় অপ-প্রচারের বিরুদ্ধে শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩০৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
দেবহাটায় অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

দেবহাটায় অপপ্রচার ও ভুল তথ্য প্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ৫ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিক আব্দুল হাবিবের ছেলে কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ শরফরাজ।

 

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার পিতা আব্দুল হাবিব একজন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন বিভিন্ন সামাজিক প্রতিষ্টানের সাথে সম্পৃক্ত থেকে মানুষের কল্যানে কাজ করছেন। সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের কারনে তার পিতা ব্যবসা বানিজ্য করার উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে যথাযথ প্রক্রিয়া মেনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি জায়গা বরাদ্দ পেতে আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদের অন্তর্ভুক্ত একটি পরিত্যক্ত জায়গা আব্দুল হাবিবের নামে প্রাথমিকভাবে বরাদ্দ দেন। কিন্তু তার পিতার রাজনৈতিক প্রতিপক্ষরা হীন মানসিকতার পরিচয় দিয়ে সেই বিষয়টিকে ভিন্নখাতে প্রচার দিতে নানারকম প্রপাগান্ডা ছড়ানোর অপচেষ্টা করছে।

 

 

তিনি বলেন, সরকারী স্থাপনা দখল বা জোরপূর্বক সাইনবোর্ড যদি লাগাতে হতো তাহলে সেটা গত আগষ্ট মাসেই করতো, তার জন্য ডিসেম্বর মাস লাগবে কেনো। এটা সম্পূর্ণ নোংরা মানসিকতার কারনে তার পিতার নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি বলেন। যারা রাজনৈতিক ও সামাজিকভাবে পদলেহনকারী এবং তার পিতার জনপ্রিয়তার কারনে ঈর্ষান্বিত এধরনের অপপ্রচার চালানো তাদেরই কাজ। তাই তিনি একজন শিক্ষার্থী হিসেবে তার পিতার নামে এইধরনের অপপ্রচার চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাথে সাথে প্রশাসনকে এবিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য তিনি আবেদন জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com