• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৩
সর্বশেষ :
দেবহাটায় গড়িয়াডাঙ্গা বিদ্যালয়ের ভাঙা ব্রিজ সংস্কারের উদ্বোধন শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের বর্ণাঢ্য ক্যাম্পেইন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত, উদ্বিগ্ন অভিভাবক ও স্থানীয়রা শ্যামনগরে অপহরণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দেবহাটায় অপসিজন তরমুজ চাষে বেকারত্ব দূর: মহিলাসহ কৃষকরা হচ্ছেন স্বাবলম্বী শ্যামনগরে ভূমি দস্যু,চাঁদাবাজ হাসুর অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন ভোট হবে সংবিধানের পথেই, পুরনো পদ্ধতিতে নয়: এলজিআরডি মন্ত্রী ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন সম্পাদক ইমরান তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে

মহম্মদপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত 

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৩৩৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
মহম্মদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত 

মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শনিবার (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অস্থায়ী মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপিসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

 

পরে উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের সভাপতিত্বে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেনি পেশার মানুষের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মুহাম্মদ মতিউর রহমান, সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, অফিসার ইনচার্জ আব্দুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব ও মহম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার সবিতা রানী ভদ্র, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ কবির হুসাইন, উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারামিয়া, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নওশের আলী এবং ছাত্র প্রতিনিধি মামুন। আলোচনা সভা শেষে সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com