• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩০
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

পাটকেলঘাটায় কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি / ১৬১০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরিক্ষা

বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন ২০২৪ সালের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

সারা বাংলাদেশে একযোগে শুরু হওয়া মেধা যাচাই পরীক্ষায় তালা উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ১শ’৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো-পাটকেলশ্বরী শিশু বিদ্যাপীঠ, আল-ফারুক আদর্শ একাডেমী, সোনামনি কিন্ডার গার্টেন , কুমিরা কিন্টার গার্টেন, খলিষখালী প্রি-ক্যাডেট স্কুল। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন, পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যলয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল্লাহ।

 

কেন্দ্র পরিচালক পাটকেলশ্বরী শিশু বিদ্যাপীঠ এর অধ্যক্ষ দীলিপ ভট্টাচার্য্য জানান, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে আনন্দে পরীক্ষা দিতে পারে সেই আলোকে আজকে কোন রকম সমস্যা ছাড়াই সু-শৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা আশাবাদী কোন রকম সমস্যা ছাড়াই সকল পরীক্ষা শেষ করতে পারব।

পাটকেলঘাটা আল-ফারুক আদর্শ একাডেমীর অধ্যক্ষ আব্দুল হালিম জানান, ছোট ছোট কোমলমোতি শিক্ষার্থীদের স্বার্থে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক বাছাই করে কক্ষ পরিদর্শক নিয়োজিত করেছি। সে অনুযায়ী আজকে সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে আমরা সকলের প্রচেষ্টায় এগিয়ে যাবো।

 

এ সময় অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগন সার্বিকভাবে সহযোগিতা করেন।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com