• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩
সর্বশেষ :
শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ

দেবহাটায় ফেয়ার মিশনের মাদক বিরোধী সাইকেল র‍্যালী উদ্বোধন করলেন পুলিশ সুপার

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৪২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
দেবহাটায় মাদক বিরোধী সাইকেল র‍্যালী উদ্বোধন

“নতুন বাংলায় শপফ করি, মাদকমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে শনিবার ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ৫ম বারের মতো মাদক বিরোধী সাইকেল র‍্যালী ২০২৪ ইং। প্রতিবছর ফেয়ার মিশনের আয়োজনে এই ঐতিহাসিক মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়।

 

৫শতের অধিক সাইক্লিষ্ট এই মাদক বিরোধী সাইকেল র‍্যালীতে অংশগ্রহণ করে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও মাদক ব্যবসায়ীদের মূল উৎপাটনে অনুষ্ঠিত এই মাদক বিরোধী সাইকেল র‍্যালীর শুরুতে উদ্বোধনী অনুষ্ঠান সকাল সাড়ে ৯টায় বহেরা পুষ্পকাটি মাঠে অনুষ্ঠিত হয়।

 

ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে তালা ও দেবহাটার দায়িত্বপ্রাপ্ত এসপি সার্কেল হাসানুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আবু হাসান।

 

হাজারো মানুষের অংশগ্রহণের সাথে সাথে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও ৫ শতকের অধিক সাইক্লিষ্টদের অংশগ্রহণে বৈরি আবহাওয়ার মধ্যেও র‍্যালীটি ফেয়ার মিশনের ৩৬ টি শাখা ইউনিটের সদস্যবৃন্দ কুলিয়া, পারুলিয়া, সখিপুর গাজীরহাট, দেবহাটা সদর ও টাউনশ্রীপুরে পথসভা এবং পারুলিয়া বাসস্ট্যান্ডে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে র‍্যালীর সমাপনী ঘোষণা করা হয়। সকল পথসভায় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাংবাদিক সবুজসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক ব্যক্তিত্বরাও বক্তব্য রাখেন।

 

ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন এই অনুষ্ঠান সফলে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com