• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৭
সর্বশেষ :
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার

দেবহাটায় আব্দুল গফুর খাঁন প্রি-ক্যাডেট মাদ্রাসায় অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৫১২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
দেবহাটায় অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটায় আব্দুল গফুর খাঁন প্রি-ক্যাডেট মাদ্রাসা ও এতিম খানা কমপ্লেক্সে অবিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর মাঘরী গ্রামের ঈদগাহ বাজার সংলগ্ন মাদ্রাসা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

 

মাদ্রাসার পরিচালক হাফেজ আল আমিন-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হযরত আলী। তিনি তার বক্তব্যে দ্বীনি শিক্ষা প্রদানের জন্য সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করার আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ৩নং নম্বর সখিপুর ইউনিয়নের সাবেক সফল জনবান্ধব চেয়ারম্যান আলহাজ্ব মইনুদ্দিন ময়না সখিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, দক্ষিণ সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবু মুসা।

 

এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো: তবিবুর রহমান, শিক্ষক সখিপুর ফাজিল মাদ্রাসা, দেবহাটা রিপোটার্স ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, অবিভাবকবৃন্দ, অত্র মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের মাঝে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাদ্রাসাটি অলাভজনক প্রতিষ্ঠান, এটি ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com