• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৬
সর্বশেষ :
শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ

কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুল / ২৯৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১জানুয়ারী-২৫) বিকেলে মৌতলা ইউনিয়ন পরিষদ চত্তরে মৌতলা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক হাবিবুর রহমান বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান।

 

কালিগঞ্জ উপজেলার নাগরিক দলের সভাপতি জয়নাল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ যুগ্ন আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, উলামা দলের উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মজিদ, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ময়নুদ্দীন ময়না, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব হাফিজুল ইসলাম হাফি, উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, সিনিঃ যুগ্ন আহ্বায়ক শাহাজান আলী মোড়ল, সদস্য সচিব জিএম মারুফ বিল্লাহ, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার, আবুল হোসেন, ইদ্রিস আলী , ফিরোজ হোসেইন, মৌতলা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব নূর ইসলাম, ছাত্রদলের জাকির হোসেন, ওমর, সোহাগ হোসেন, মামুন হোসেন প্রমুখ।

 

কেন্দ্র ঘোষিত তিনমাস ব্যাপী কৃষক সমাবেশ এর অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রায় সহস্রধিক নেতা, কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

 

এসময়ে বক্তাগন বলেন সকল ভেদাভেদ ভুলে দলকে সু সংগঠিত করতে হবে। বিগত হাসিনা পতন আন্দোলন সংগ্রামে সাতক্ষীরা ৪ আসনের সাবেক সফল সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে মাঠে ময়দানে ছিলেন তাদেরকে মুল্যায়ন করতে হবে। সুবিধাবাদী দলের সদস্যরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তাদেরকে চিহ্নিত করে সমুচিত জবাব দিতে হবে।

 

কৃষক সমাবেশ এর মাধ্যমে এ উপজেলার কৃষককুলে ব্যপক সাড়া পড়েছে। এমনিভাবে সকলকে কর্মী ও সমর্থক এবং ভোটার বাড়াতে কাজ করতে হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com