• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৪
সর্বশেষ :
শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ

তালায় কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মো: তাজমুল ইসলাম, তালা সাতক্ষীরা প্রতিনিধি / ৩৩৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

“সংস্কারে স্বপ্নের আগামী” এই অঙ্গীকারে সাতক্ষীরার তালায় কেক কেটে পালিত হয়েছে দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

শুক্রবার বিকেলে তালা প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি মোঃ রোকনুজ্জামান টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখানে, তালা প্রেসক্লাবের আহবায়ক এম এ হাকিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ,যুবনেতা ফারুক হোসেন জোয়াদ্দার, সাংবাদিক এম এ ফয়সাল, গাজী জাহিদুর রহমান,
বিএমএসএস তালা উপজেলা শাখার সভাপতি নব কুমার দে, মাখফুর রহমান, সার্জেন্ট আব্দুর রহিম (অবঃ), সাংবাদিক আরিফুল হক বুলু, মোঃ আরিজুল হক , মোঃ আলমগীর হোসেন, মীর ইমরান মাহমুদ, আতাউর রহমান, সদর ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেনসহ তালায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তরা বলেন, জাতিকে ‘আংশিক নয় পুরো সত্য’ জানানোর অঙ্গীকার নিয়ে ২০১০ সালের ১০ জানুয়ারি দৈনিক কালের কণ্ঠের পথচলা শুরু হয়েছিল, পাঠকের আস্থা ও ভালোবাসায় আজও অব্যাহত রয়েছে, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন তারা।

আলোচনাসভা শেষে ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com