• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২৭
সর্বশেষ :
দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার

তালার বহু-অপ ক র্মের হোতা রমজান সাংবাদিক পে টানো মা ম লায় কারাগারে!

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৬১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

  • তালার বহু অপকর্মের হোতা রমজান অবশেষে সাংবাদিক পেটানো মামলায় কারাগারে প্রেরণ করেছেন আদালত। রবিবার (১২ জানুয়ারি) আসামি পক্ষের আইনজীবী আবুল কালাম বাবলার জামিন আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজাতা আমিন আসামি রমজান আলী সরদারের জামিন নামঞ্জুর করে, কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর সাতক্ষীরা তালা ইসলামকাটী ইউনিয়ন পরিষদে দৈনিক আমাদের কন্ঠ, ডেইলি টাইমস অফ বাংলাদেশ, দৈনিক আইন বার্তা সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক আক্তারুল ইসলাম ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাংবাদিক আতাউর রহমানকে রমজান আলী সরদার পিটিয়ে মারাত্মক জখম করে।

 

এসময় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গত ১৯-১২-২৪ তারিখ ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়। তালা থানার মামলা নং ০৮।

 

মামলার পর থেকে তালা উপজেলার ঢ্যামসাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে নানা অপকর্মের হোতা রমজান আলী সরদার (৩২) ও তার সহযোগীরা প্রায় ২২ দিন যাবত গাঢাকা দেয়।

 

এদিকে রমজান আটক না হওয়ায় সাংবাদিক মহলে তুমুল নিন্দার ঝড় ওঠে। গ্রেফতার দাবিতে সাংবাদিকরা মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে আসছিল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com