• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০৮
সর্বশেষ :
শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা

দেবহাটা সমিতির বন ও জলবায়ু মন্ত্রনালয়ের মহাপরিচালকের সাথে মতবিনিময়

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৬০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

দেবহাটা উপজেলা সমিতির নেতৃবৃন্দ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের মহাপরিচালকের সাথে মতবিনিময় করেছেন। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের মহাপরিচালক হিসেবে যোগদান করায় অতিরিক্ত সচিব ড. মোঃ কামরুজ্জামান, এনডিসি, সিএমপি কে দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা এর উদ্যোগে অভিনন্দন, মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ডঃ মোঃ খলিলুর রহমান, আহ্বায়ক মোহাম্মদ খাইরুল ইসলাম, সদস্য সচিব তাহাজ্জাত হোসেন হিরু এবং আরও অনেক সদস্যবৃন্দ। এসময় মহাপরিচালকের সাথে উপজেলার আনেক সমস্যা নিয়ে নিন্মরুপ আলোচনা হয়। সেগুলো হলো যথাক্রমে ১. দেবহাটা উপজেলার কোমরপুর ও ভাতশালা এলাকায় নদীভাঙন রোধ ও প্রতিকার। ২. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং যুবসমাজকে আলোকিত পথে ফেরানোর উদ্যোগ। ৩. অবৈধ ইটভাটার বিস্তার রোধ এবং ভাটায় মাটি বহনকারী গাড়ির নিরাপদ চলাচল নিশ্চিতকরণ। ৪. সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ। ৫. দেবহাটা উপজেলার বিভিন্ন সড়কের পাশে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ। ৬. ইছামতির পাশে রুপসী ম্যানগ্রোভ এর উন্নয়ন সংক্রান্ত। ৭. সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেবহাটা উপজেলা সমিতি, ঢাকার অব্যাহত অংশগ্রহণ। আলোচনায় মহাপরিচালক উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে তাৎক্ষণিক সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এবং দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে আলোচনা চলাকালীন সময়ে উপরোক্ত বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের দিকনির্দেশনা প্রদান করেন।

 

এছাড়াও, দেবহাটা উপজেলা সমিতির সন্মানিত উপদেষ্টা ড. মো: খলিলুর রহমানকে সাথে নিয়ে মহাপরিচালক দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা-এর বাৎসরিক মিলনমেলা ও বনভোজন-২০২৫ এ অংশগ্রহণের “রেজিষ্ট্রেশন” এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

 

পরিশেষে মহাপরিচালক সবসময় দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা-এর পাশে থেকে মানবিক, সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আলোচনার সমাপ্তি করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com