• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬
সর্বশেষ :
শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ টুঙ্গিপাড়ায় বিএনপির পদ ছাড়লেন বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’ শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

দেবহাটায় ইউএনওর ছিন্নমূল মানুষদেরকে কম্বল বিতরন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৪০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষদেরকে শীতবস্ত্র বিতরন করেছেন। শুক্রবার ১৭ডিসেম্বর রাত ৯টার পরে ইউএনও মোঃ আসাদুজ্জামান উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তার পাশে হতদরিদ্র ছিন্নমূল মানুষদেরকে এই শীতবস্ত্র বিতরন করেন।

 

উপজেলার বিভিন্ন এলাকার শতাধিকের বেশি অসহায় ছিন্নমূল মানুষদেরকে শীতবস্ত্র বিতরনকালে ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান, বর্তমানে প্রচন্ড ঠান্ডার মধ্যে অসহায় ছিন্নমূল হতদরিদ্র মানুষগুলো শীতে কষ্ট পাচ্ছে। এই সময়ে তাদের পাশে দাড়ানো সকলের উচিত। যাতে আমরা সবাই মিলে এই মানুষদের পাশে থাকতে পারি সেজন্য তিনি সকলকে আহবান জানান। ইউএনও সমাজের সকল বিত্তবান মানুষদের অসহায় দুঃখী মানুষের সাহাযার্থে এগিয়ে আসার আহবান জানান। অসহায় মানুষগুলো শীতের মধ্যে ইউএনওকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

 

ইউএনও মোঃ আসাদুজ্জামান ভাতশালা ও কোমরপুর এলাকায় রাতে ঘুরে ঘুরে এই কম্বল বিতরন করেন। ইতিপূর্বে তিনি বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, নদীর বেড়িবাঁধে বসবাস করা মানুষসহ বিভিন্ন অসহায় মানুষদেরকে কম্বল বিতরন করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com