• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের তারুণ্যের উৎসব আয়োজন সমাপ্ত

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৬৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
উৎসব আয়োজন সমাপ্ত

তারুণ্যের উৎসব উদযাপন ২০২৫এর “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগান কে সামনে রেখে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি ছিলো ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,কুইজ প্রতিযোগিতা, তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা মেডিকেলে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী দের সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

 

ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছেলেদের ৮০০মি, ৪০০মিটার,১০০ মিটার দৌড় প্রতিযোগিতা,ক্রিকেট, ফুটবল, উচ্চ লাফ,দীর্ঘ লাফ,গোলক ও চাকতি নিক্ষেপ, মেয়েদের ভারসাম্য দৌড়, চেয়ার সিটিং, গোলক ও চাকতি নিক্ষেপ, কিমস গেম ও লুডু খেলা। শিক্ষকদের দাবা,কেরাম প্রতিযোগিতা। আজ ২০ জানুয়ারি ছিলো সমাপনী দিন।

 

সকাল থেকে কুইজ প্রতিযোগিতা, তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা, আরও প্রতিযোগিতার মধ্যে ছিলো কোরআন তেলওয়াত, গীতা পাঠ, হামদ/ নাতে রাসুল ,কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান,রবীন্দ্রসংগীত,নজরুল সংগীত, এবং সবশেষে মেডিকেলে চান্স প্রাপ্ত মেধাবী ৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

 

কলেজ অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জির সভাপতিত্বে উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হযরত আলী ও প্রাক্তন অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম সহ কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ, শিক্ষক পর্ষদ সেক্রেটারি, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃনদ ও রোভার গ্রুপ। অতিথি বৃন্দ পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের (৪জন মেডিকেল) হাতে ফুলের তোড়া ও সম্মাননা পুরস্কার তুলে দিয়ে বর্তমান সময়টা কাজে লাগিয়ে মানব কল্যাণে অবদান রাখার আহবান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com