• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১০
সর্বশেষ :
শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা

তালায় স্কাউটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১৪০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
স্কাউটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউট সাতক্ষীরার তালা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপজেলা সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল।

 

প্রভাষক গাজী আসাদুরজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ শেখ মাহমুদুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাঃ মোশারাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ হোসেন, স্কাউট তালা উপজেলা শাখা বিদায় সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

 

ত্রি-বার্ষিক সম্মেলন পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশ স্কাউট তালা উপজেলা শাখার সভাপতি শেখ মোঃ রাসেল, সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম।

 

আগামী ৩ বছর কমিটি পরিচালনার জন্য সহ-সভাপতি প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক, রেহেনা আক্তার, কোষাধ্যক্ষ জাকির হোসেন, সম্পাদক আমিনুর রহমান, যুগ্ম-সম্পাদক শেখ আনিচুর রহমান, সভাপতি আলমগীর হোসেন, মোঃ শাহাজান আলী, শেখ ফরিদ উদ্দীন, অজয় কুমার মন্ডল ও কমিশনার মোঃ আমিনুর রহমানকে সদস্য নির্বাচিত করে নাম ঘোষণা করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com