• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২৯
সর্বশেষ :
বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৩০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনি খাতুনের সভাপতিত্বে বৃহস্পতিবার (৩০শে জানুয়ারী ) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর শ্যামনগর ও কালীগঞ্জ এলাকার দায়িত্বে থাকা মেজর ইফতেখার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান।

 

এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, কোস্টগার্ড, নৌ পুলিশ, বিজিবি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানওস্থানীয়গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং অপরাধ দমনে করণীয় নিয়ে আলোচনা হয়। সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা তাদের নিজ নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে চ্যালেঞ্জ ও সমাধানের উপায় তুলে ধরেন।

 

সভাপতির বক্তব্যে ইউএনও মোছাঃ রনি খাতুন বলেন, “সুশাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বিত উদ্যোগ জরুরি। আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সভায় মাদক, চোরাচালান, অবৈধ দখলসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণকে আরও বেশি সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।সভা শেষে অংশগ্রহণকারীরা উপজেলার নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com