• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫
সর্বশেষ :
দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু

সখিপুর প্রধান শিক্ষককে অপ সারণের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩১২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুজ্জামান ও তার সহযোগী স্কুলের পিয়ন ফারুক হোসেনকে অপসারণের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার ১ ফেব্রুয়ারী সকাল ১১টায় স্কুলের সামনে দেবহাটা-সখিপুর সড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্কুলটির দূর্নীতিবাজ প্রধান শিক্ষক তৌহিদুজ্জামান ও তার পিয়ন ফারুক হোসেন সরকারী বই বিক্রি করার সময় গত ৩১ জানুয়ারী, ২৫ ইং রাতে এলাকাবাসী ও সমন্বয়কদের হাতে ধরা পড়ে। উক্ত প্রধান এছাড়াও বিভিন্ন দূর্নীতি অপকর্মের সাথে জড়িত। তাদের অপসারন ও বিচারের দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এসময় বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা এবাদুল ইসলাম, শ্রমিকদলের নেতা মনিরুল ইসলাম মনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, ইউপি সদস্য রবিউল ইসলাম, নাজিমুদ্দিন, সাবেক ছাত্র রুহুল আমিন ও এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ ওই স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ।

 

বক্তারা সরকারী বই বিক্রি করাসহ সকল অপকর্মের তদন্তপূর্বক উক্ত দূর্নীতিবাজ প্রধান শিক্ষক ও পিয়ন ফারুকের বিচার দাবী করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com