• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৪
সর্বশেষ :
সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, শীতের ছুটিতে পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

কবি ওসমান আলীর ‘কবিতাও কাঁদে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৩৯৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

মহান ভাষার মাসে মাগুরার মহম্মদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ কবি মো: ওসমান আলীর ‘কবিতাও কাঁদে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গণে ‘কবিতাও কাঁদেথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

 

বর্তমান সময়ের কবি মো. ওসমানী আলীর প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতাও কাঁদেথ। তিনি মহম্মদপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমিনুর রহমান কলেজের বাংলা বিভাগের প্রধান। স্বপ্নময় জীবন; সেই জীবনের পদ্যময় ছন্দে ও গদ্যে লেখক খুঁজে ফিরেছেন ভালোবাসা আর জীবনের বিভিন্ন দৃশ্যপট।

 

কবির মনের মধ্যে লুকায়িত মাধুর্য দিয়ে জীবন ও সমাজের দৃশ্যপট তুলে ধরেছেন ‘কবিতাও কাঁদে’ কাব্যগ্রন্থে। ৪৯টি কবিতার এই বইটি প্রকাশ করেছে টই টই প্রকাশনী। ঢাকার একুশে বইমেলায় ১৯৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। লেখক মো. ওসমান আলী একজন সফল শিক্ষক হিসেবে বেশ পরিচিত।

 

পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে ‘কবিতাও কাঁদেথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির।

 

অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কবি মো: শহিদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবীর সাধারণ পাঠাগারের সদস্য সচিব মো: রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক কবি শেখ রেজাউল হক রিজু এবং এমফিল গবেষক, বিশিষ্ট নাট্যকার ও ঔপন্যাসিক কবি সালাহউদদীন আহমেদ মিলটন।

 

এ সময় আরো বক্তব্য দেন, সাংবাদিক ও কবি মুরাদ হোসেন, কবি লতিফুল খবির এবং কবি ওসমান আলীর মেয়ে তাহেরা খানম তানিয়া।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com