• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫২
সর্বশেষ :
শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা

দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব-২৫ অনুষ্ঠিত

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৫৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩ টায় দেবহাটা উপজেলা মুক্তমঞ্চে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

 

বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাসিস্ট্যান্ট ডেন্টাল সার্জন ডাঃ আরিফ ইকবাল, উপজেলা আইসিটি অফিসার ইমরান হোসেন।

 

দেশাত্মবোধক গান পরিবেশন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ। বক্তব্য রাখেন ইমরান বাশার, উপস্থিত ছিলেন জাহিদ হোসেন, রত্না পারভিন প্রমুখ। বক্তারা নিরাপদ মাতৃত্ব, অবৈতনিক গৃহস্থলী কাজের মর্যাদা উন্নতিকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টন উৎসাহিতিকরণ বিষয়ে আলোচনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জুলাই ২০২৪, এসো দেশ বদলায় পৃথিবী বদলায় উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ বিষয়ের উপর আলোচনা করেন।

 

প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপের একদিনের আবেদন সংগ্রহের জন্য বুথ স্থাপন ও ডাক্তার কর্তৃক যাচাই বাচাই সনাক্তকরণ করা হয়। আলোচনা শেষে কবিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান গান নাচ অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com