• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২১
সর্বশেষ :
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা শ্যামনগরে আর্থ সামাজিক সমৃদ্ধির সাহসী নায়ক নারী চন্দনা রানী সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

দেবহাটায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৪৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

দেবহাটা নওয়াপাড়া ইউপিতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা বাড়াতে কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় রবিবার (১০ফেব্রুয়ারি) সকাল ১০টায় দেবহাটা নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এ বিষয়ে সভাপতি তার বক্তবে বলেন,গ্রাম আদালতের সেবা সম্পর্কে এখনো সাধারন মানুষের ধারনা কম যে কারনে তারা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।যদি তারা গ্রাম আদালত বিষয়ে জানতে পারে তাহলে অনেক ছোটখাটো সমস্যা ইউনিয়ন পর্যায়ে সমাধান হয়ে যেত। তাই বিষয়টি জনসাধারণের কাছে পৌছাঁনো জরুরী।

 

উক্ত সভায় গ্রাম আদালতের আইন বিধি ও গ্রাম আদালতের উপরে নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব ,সকল ইউপি সদস্য, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তি, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, সুশীল সমাজ, গ্রাম পুলিশ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এনজিও কর্মী, যুব প্রতিনিধি, নারী নেত্রী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সঞ্চালনায় ছিলেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com