• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬
সর্বশেষ :
তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

শ্যামনগর প্র তা র ণা মা ম লায় মাওঃ মিজান ও তার জামাতা আ ট ক

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৩৭৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

সাতক্ষীরা শ্যামনগরের আলোচিত’ মাওঃ মিজানুর রহমান ও তার জামাতা আবু নাঈমকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। উপজেলার শংকরকাঠি গ্রামের সিদ্দিকুল ইসলাম এর দায়েরকৃত মামলায় মঙ্গলবার সকালে তাদের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। মিজানুর রহমান শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তাখালী গ্রামের মৃত দীনদার গাজীর ছেলে। আবু নাইম শরীয়তপুর জেলার, সখিপুর থানার মোল্যাবাজার গ্রামের নুরুল হুদার ছেলে। যার মামলা নং২০

 

উল্লেখ্য উপজেলা বাতিল প্রতিরোধ কমিটি গত শুক্রবার ধুমঘাট অন্তাখালী মাওঃমিজান এর মাদ্রাসা অভিমুখে মিছিল সহকারে পদযাত্রা করে খলিল মার্কেটের সামনে পৌঁছালে থানা পুলিশ ও সেনাবাহিনী বাধা দেয়।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্লা হুমায়ুন কবির বলেছিলেন এখানে ১৪৫ ধারার মামলা রয়েছে। উক্ত মামলায় আইন-শৃঙ্খলা রক্ষার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি কোন ভাবে আইন-শৃঙ্খলা ভঙ্গ হতে দেব না। মিজানুর রহমানের বিরুদ্ধে আপনাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণসহ আমার কাছে অভিযোগ করলে আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করিব।

 

শ্যামনগর থানার মামলা সূত্রে জানা যায়, মিজানকে ক্রস ফায়ারের আসামী দাবি করে মামলার বাদির নিকট থেকে তিন লাখ টাকা ধার নেন। টাকা চাইলে টালবাহানা শুরু করে পরবর্তীতে তাড়িয়ে দিয়েছিল।

 

এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান,সিদ্দিকুল ইসলামের দায়েরকৃত মামলার আসামী হিসেবে মিজানুর রহমান ও আবু নাইমকে গ্রেপ্তার করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com