• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫০
সর্বশেষ :
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান

দেবহাটায় উত্তরনের পানি কমিটির সভা অনুষ্ঠিত

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫

দেবহাটার পারুলিয়াস্থ উত্তরন দেবহাটা কেন্দ্রের আয়োজনে উপজেলা পানি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ মার্চ সকাল ১১টায় উত্তরনের ট্রেড স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল ফজল।

 

প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। পানি কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক রাজু আহম্মেদ ও উত্তরনের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পানি কমিটির সহ-সভাপতি আফছার আলী, নাংলা হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, পানি কমিটির সহ-সভাপতি আনসার আলী, সরকারী কেবিএ কলেজের শিক্ষক জেলা রোভারের সাধারণ সম্পাদক আবু তালেব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, উত্তরনের দেবহাটা কেন্দ্রের ব্রাঞ্চ ম্যানেজার শফিকুল ইসলাম, উত্তরনের সফল প্রকল্পের ব্যবস্থাপক নাজমুল বাসার, সমাজসেবক আনারুল ইসলাম আনু, পানি কমিটির সদস্য শহিদুল ইসলাম, হামিদা খাতুন, সুচন্দাবতি রানী, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

 

 

সভায় পানি কমিটির মাধ্যমে উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগীতায় জলাবদ্ধতা নিরসন, শ্লুইচগেট নির্মান, লবণাক্ততা দুর করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি ইউএনও মোঃ আসাদুজ্জামান সকল সমস্যা সমাধানে তার পক্ষ থেকে সবধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com