• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫১
সর্বশেষ :
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন দরদির কার্যনির্বাহী উপদেষ্টা আবুল হাসান

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৫৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার একান্ত সচিব, দেবহাটার কৃতী সন্তান আবুল হাসানকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার(২০ই মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আবুল হাসানকে এ পদোন্নতি দেওয়া হয়।

 

২০০৫ সালের ২রা জুলাই সহকারী কমিশনার হিসেবে যোগদান করেছিলেন আবুল হাসান। এই সময়ে তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

 

আবুল হাসান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪তম ব্যাচের একজন সফল কর্মকর্তা। তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার(ভূমি), কনস্যুল (হজ) এবং উপসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নিরহংকারী একজন ব্যক্তি হিসেবে যেখানে কাজ করেছেন, তিনি জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। এলাকার মানুষের কাছে তিনি সজ্জন ব্যক্তি হিসেবে সুপরিচিত।

 

উল্লেখ্য, তিনি তরুণদের নিয়ে কাজ করতে ভালোবাসেন। ২৪-এর জুলাই বিপ্লব পরবর্তী দেশগঠনে তরুণ সমাজকে ব্যাপকভাবে উৎসাহিত করেন।

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা থেকে সারাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন দরদি’র একজন কার্যনির্বাহী উপদেষ্টা। দরদির শতশত তরুণদেরকে প্রেরণা দিয়ে, তাদেরকে সমাজসেবামূলক কাজে উজ্জীবিত করে রাখেন। তাঁর এমন সাফল্যে দরদি পরিবার এবং দেবহাটাবাসী আনন্দিত।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com