• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪১
সর্বশেষ :
দেবহাটায় অপসিজন তরমুজ চাষে বেকারত্ব দূর: মহিলাসহ কৃষকরা হচ্ছেন স্বাবলম্বী শ্যামনগরে ভূমি দস্যু,চাঁদাবাজ হাসুর অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন ভোট হবে সংবিধানের পথেই, পুরনো পদ্ধতিতে নয়: এলজিআরডি মন্ত্রী ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন সম্পাদক ইমরান তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে দেবহাটায় অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন কুষ্টিয়ায় ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন

শ্যামনগরে জমি দ খ ল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৩৮৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মোছাঃ হাসিনা বেগম লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেছেন যে, তার স্বামী মোঃ সিরাজুল হকের নামে থাকা সম্পত্তির ওপর প্রতিবেশীরা জোরপূর্বক দখলের চেষ্টা করছে এবং বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে।

 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ১৯৯৭ সালের ১৬ জুন তার স্বামী শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নের ৭৫নং মৌজায় ডিপি-২১৪৬ ও ২২৭৮ নং খতিয়ানে ৬৭৩১, ৬৭৩৮ ও ৬৭৩৪ দাগে মোট ০.৬২ শতক জমি রেজিস্ট্রি কোবালা দলিলের মাধ্যমে স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল মজিদ কাগুচী তার পরিবারের নিকট বিক্রয় করেন।

 

দীর্ঘদিন ধরে তারা ঐ জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন।কিন্তু সম্প্রতি আব্দুল মজিদ কাগুচী, তার স্ত্রী মোছাঃ রোমেছা বিবি, পুত্র আহম্মদ আলী কাগুচী ও আবু মুছা কাগুচী ওই জমির আশেপাশে অবস্থিত হাসিনা বেগমের ভিটাবাড়ির ওপর জবরদখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

 

তিনি জানান, গত ২৮ মার্চ সকালে তিনি বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা নির্মাণাধীন ভবনের রড কেটে নিয়ে যায়। এছাড়া গত ৯ এপ্রিল সকালে অমিমাংসিত জমির সীমানা থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে এবং সেগুলো আত্মসাৎ করে। এর প্রতিবাদ করলে তাকে গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে দাবি করেন হাসিনা বেগম।

 

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই জবরদখলমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন, না হলে যে কোনো সময় বড় ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

 

তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন এবং স্থানীয় ও জাতীয় পত্রিকার মাধ্যমে বিষয়টি তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com