• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭
সর্বশেষ :
আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ষ*ড়য*ন্ত্রে লিপ্ত: হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ধানের শীষের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হা ম লা ও ভাং চুর

সাতক্ষীরা প্রতিনিধি / ২৩০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ মে, ২০২৫

চিকিৎসা সেবা দিতে দেরি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাংচুর চালিয়েছে রোগীর স্বজনরা । শনিবার (৩ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনার পর সাময়িক ভাবে জরুরী বিভাগে চিকিৎসা সেবা দেয়া বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়ে দূর-দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। এ ঘটনায় পরবর্তীতে এক জরুরী বৈঠক শেষে পুন:রায় স্বাভাবিক ভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসন পুলিশ ও সেনাবাহিনী।

 

ঘটনাস্থলে গেলে চিকিৎসক সহ স্থানীয়রা জানায়, শনিবার (৩ মে) সকালে জমি জায়গার বিরোধ নিয়ে আহত হয়ে শাহিন নামের এক রোগী সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ইনডোরে ভর্তি হন। এর পরে সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা ফের জরুরি বিভাগে ফিরে এসে কর্তব্যরত স্টাফদের সঙ্গে তর্কবিতর্কে জড়ান। এক পর্যোয়ে তারা স্টাফদের ওপর হামলা চালিয়ে জরুরী বিভাগ ব্যাপক ভাংচুর চালায়। এ সময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসককেও মারপিট করেন তারা ।হামলার সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ জরুরি বিভাগে চিকিৎসা সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

 

 

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সাল আহমেদ জানান, বেলা সাড়ে ৯টার দিকে দুপক্ষের ৪ রেগি মারামারি করে হাসপাতালে আসে। ওই শাহিন নামে এক রোগীর অবস্তা গুরত্বর থাকায় তাকে চিকিৎসা দেওয়া শেষে ওয়ার্ডে পাঠানো হয়।

 

এরপর রোগীর লোকজন সেখানে ডাক্তার না পেয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে । এরপর তারা হাসপাতালের কয়েকজন স্টাফকে মারধর করে ভাংচুর চালায়। এ ঘটনায়
অফিস স্টাফ ফরিদ, মাসুদ , নাস সোনাহা পারভিন, মর্জিনা খাতুন ও ঢাকা থেকে আসা ডা. তানভির হাসান নামে একজন চিকিৎসকসহ কয়েকজন আহত হয়।

 

এ ঘটনায় নাস মর্জিনা খাতুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com