• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৫
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

ধানদিয়ায় নবগঠিত সার্চ কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি / ৩৭০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ মে, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়া বিএনপির সার্চ কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪মে) বিকালে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ফুলবাড়ি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সাতক্ষীরা জেলা বিএনপির অনুমোদনে তালা উপজেলা বিএনপির উদ্যোগে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের আওতাধীন তালা উপজেলার ১২টি ইউনিয়নে সার্চ কমিটি গঠন করা হয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও দলকে তৃণমূলে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন আহ্বায়ক ও ৪-৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।

 

তবে, গঠিত এই সার্চ কমিটিকে ঘিরে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে একপাক্ষিকভাবে কমিটি তৈরি করা হয়েছে। ফলে স্থানীয় বিএনপির একাংশ এ কমিটি প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

 

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ‘নির্বাচিত নয়, নিরপেক্ষ কমিটি চাই’ এমন স্লোগান দেওয়া হয়। তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে কমিটি তৈরি হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

 

বিক্ষোভ থেকে দাবি জানানো হয় নতুন করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সার্চ কমিটি গঠন করতে হবে, যেখানে প্রকৃত ত্যাগী ও জনপ্রিয় নেতাকর্মীরা মূল্যায়ন পাবেন। তাদের দাবি, আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে যাদের দেখা গেছে তাদেরকে এই কমিটি থেকে বাদ দিতে হবে।

 

ইউনিয়ন যুবদলের আহবায়ক জি এম সাইফুল ইসলামের সভাপতিত্বে, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: শাহ আলমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের আনারুল ইসলাম, ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম শফিসহ আরো অনেকে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com