• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩
সর্বশেষ :
শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৭৮জন বাংলাদেশিকে কোস্টগার্ড’র কাছে হস্তান্তর করেছে বন বিভাগ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ১৬৪০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ মে, ২০২৫

বাংলাদেশের সুন্দরবনের গহীনে ভারতীয় বিএসএফ কর্তৃক ৭৮ জন বাংলাদেশীকে রেখে যাওয়া মানুষকে বন বিভাগ কোষ্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে ৭৮জন অবৈধ বাংলাদেশিকে গত ৯মে ২০২৫ তারিখ ৩ঘটিকায় সময় বাংলাদেশ ও ভারত সীমান্তে বঙ্গোপসাগর সংলগ্ন গভীর সুন্দরবনে মান্দার বাড়িয়া এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ কর্তৃক রেখে যায়।

 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান জানান, শুক্রবার বিকালে জানতে পারেন প্রথমে ৬৩ জন বাংলাদেশকে মান্দার বাড়িয়া টহল ফাড়ির পাশে রেখে যান।

 

সন্ধ্যার পরে আবার ১৫ জনকে একই স্থানে রেখে যান। মান্দার বাড়িয়া বন টহল ফাঁড়ি সদস্যরা তাদেরকে তাদের অফিসে জায়গা দেন।

 

এ খবর পেয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বন বিভাগের মাধ্যমে তাদের জন্য চিড়া মুড়ি ও শুকনা খাবার পাঠান।

 

তিনি আরো বলেন, পুশকৃত উক্ত বাংলাদেশী নাগরিকগণ মান্দারবাড়িয়া ফরেস্ট স্টেশন থেকে বনবিভাগ গত ১০ মে কাগা-দোবেকী কোষ্ট গার্ডের কমান্ডার মোঃ আতিকুল ইসলাম হাতে তাদের কে বুঝিয়ে দিয়েছে এবং কোষ্ট গার্ড তাদেরকে টলার যোগে মোংলার উদ্দেশ্যে নিয়ে গেছে। এবং উক্ত ঘটনা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী অবগত রয়েছে।

 

বিজিবি এবং আরবিজি এর নৌযান সংকটের কারণে সেখানে উপস্থিত হতে পারেনি। কোষ্ট গার্ড তাদের চিকিৎসা সেবা দিয়ে পরবর্তীতে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com