• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫
সর্বশেষ :
শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

শ্যামনগরে পশু চামড়া রক্ষণাবেক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৩২৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পশু চামড়ার যথাযথ রক্ষণাবেক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার, ৩ জুন দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাকির হোসেন, এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির।

 

সভায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

চামড়া সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের বিভিন্ন দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। বক্তারা কোরবানির পশুর চামড়া যাতে সঠিকভাবে সংরক্ষণ ও বাজারজাত করা যায় সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com