• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৯
সর্বশেষ :
ঝোপঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশুর দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত না.গঞ্জে তৃতীয়বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবির হুমায়ুন কবির তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন, হাসপাতালের অনিয়ম তদন্তের দাবি সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার ‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে তালায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন

মোশাররফ করিম ৮ বউ নিয়ে হাজির

বিনোদন ডেস্ক / ২২৭১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

ওটিটিতে প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশে গতকাল রাতে মুক্তি পেয়েছে অমিতাভ রেজা চৌধুরীর সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া।’ সিরিজটির প্রধান চরিত্র ট্রাকচালক আব্বাস চরিত্রে আছেন মোশাররফ করিম। এটা এমন এক চরিত্র, যার স্ত্রীর সংখ্যা আট!

কিছুদিন আগে প্রকাশিত সিরিজটির ট্রেলারে দেখা যায়, ট্রাকচালক আব্বাস নানা জেলায় নানা পরিস্থিতিতে পড়ে সাতটা বিয়ে করেছে। প্রত্যেক স্ত্রীর জীবনেই আব্বাস একেক রকম মানুষ। কোনো বউই একে অপরের ব্যাপারে জানে না। তবে আব্বাসের ট্রাকের সহকারী সেলিম সবই জানে। ঘটনাচক্রে ৮ নম্বর বিয়ে করার পরই আব্বাসের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। সে পরিস্থিতি থেকে কি আব্বাস মুক্তি পায়? তার জীবনে কি শান্তি মেলে? এমন গল্প নিয়েই এগিয়ে গেছে সিরিজটি।

সিরিজে আব্বাস চরিত্রে মোশাররফ করিমের বিপরীতে রয়েছেন একঝাঁক অভিনেত্রী—রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। প্রত্যেকেই সিরিজে তুলে এনেছেন ভিন্ন ভিন্ন স্ত্রীর গল্প, দৃষ্টিভঙ্গি ও আবেগ।

আব্বাস চরিত্রটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘আমরা আমাদের কাজটুকু করেছি। এখন অপেক্ষা সিরিজটি দর্শকের কাছে পৌঁছানোর।’

বোহেমিয়ান ঘোড়ায় অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। হইচইয়ের পর্দায় এর আগেও বেশ কিছু চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা গেছে। তবে এই সিরিজে তাঁর চরিত্রটি একদম ভিন্ন; গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক নারীর।

বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন, ঠিক তাঁর বিপরীত চরিত্রে দেখা যাবে তাঁকে বোহেমিয়ান ঘোড়ায়। মৌসুমী হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়। জুঁই করিমকে দর্শক দেখবেন একদম নতুন আঙ্গিকে। সঙ্গে আছে ফারহানা হামিদ, তাঁর চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে। এ ছাড়া অদিতি ও বৃষ্টি—দুই নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে।

সেই সঙ্গে দেখা যাবে রাকিব হোসাইন ইভন, আশোক ব্যাপারী, সুমন পাটোয়ারী, পঙ্কজ মজুমদার, সায়্যেদা, শরীফুলসহ আরও অনেকেই।

অভিনয়শিল্পী বাছাইয়ে কোন বিষয়গুলো বিবেচনায় রেখেছিলেন? বিশেষ করে আব্বাসের চরিত্রটি?

এমন প্রশ্নে পরিচালক অমিতাভ রেজা বলেন, ‘যারা অভিনয় করেছে, তারা সবাই আমার প্রাণের মানুষ। আব্বাস চরিত্রটি এমন একজন মানুষ, যার ব্যক্তিত্বে এক চুম্বকীয় আকর্ষণ আছে। সে সহজেই নারীদের মন জয় করে ফেলে, কিন্তু নিজের জীবনধারা ও সিদ্ধান্ত নিয়ে সে সব সময় এক গভীর দ্বন্দ্বে ভোগে। আমার একজন অভিনেতা প্রয়োজন ছিল, যার অভিনয়ক্ষমতা এমন যে ক্ষণে ক্ষণে চরিত্রের রূপ পরিবর্তন করতে পারে। মেথড অভিনয়ে পারদর্শী, যা এই শহরে দু-একজনই আছে, যার মধ্যে মোশাররফ করিম একজন।’

এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com