• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৩
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

ডুমুরিয়ায় ভূমিহীন পরিবারের বসত ঘর পুড়ে ভ স্মী ভূ ত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ২৭০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

ডুমুরিয়ায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে এক ভূমিহীন পরিবারের বসত ঘর। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এতে তার তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

 

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলা সদরে বাজারের পাশ্ববর্তী এক খন্ড খাস জমিতে হাফিজুর গাজীর ছেলে আঃ রহমান টিন শেডের একটি ঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন।

 

ঘর মালিক ভূমিহীন আঃ রহমান গাজী ঝালমুড়ি, চটপটি বিক্রি করে অতি কষ্টে দিনাতিপাত করছেন। ঘটনার দিন দুপুরে আঃ রহমান ও তার স্ত্রী রেশমা বেগম পার্শ^বর্তী এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যায়।এর‌ই মধ্যে মোবাইল ফোনে খবর পায় তার ঘরে আগুন লেগেছে। দ্রুত বাড়িতে এসে দেখি আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে।

 

এ সময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা নগদ টাকা,বসত ঘর,ফ্রিজ, রাইস কুকার, সাউন্ড, আসবাবপত্র সহ বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা জানান। এতে আমাদের তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com