• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৫
সর্বশেষ :
সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নি*হ*ত ১, আটক ২ শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে: থানায় মা*ম*লা নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১৭তম ও ১৮তম ম্যাচ অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত

নগরঘাটায় জনসাধারণের সাথে পুলিশের উঠান বৈঠক

আল মামুন / ৪২৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ জুন, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় পাটকেলঘাটা থানা পুলিশের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ই জুন) বিকালে নগরঘাটা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তালার সার্কেল অফিসার হাসানুর রহমান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহব্বত আলী সরদার, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মেহেদী হাসান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল।

 

 

তালার সার্কেল অফিসার হাসানুর রহমান তার বক্তব্যে বলেন, আমি চাই সাতক্ষীরার তালা উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে। পুলিশ চাইলেই সব খবর রাখতে পারে না। আপনাদের সহযোগিতা পুরোপুরি পেলে আমাদের কাজ আরো সহজ হবে। পুলিশকে মাদকের তথ্য দিবেন। তিনি আরও বলেন, থানা পুলিশের সেবা গ্রহণ করতে চাইলে অবশ্যই দালাল ছাড়া নিজে যাবেন। থানায় সেবা না পেলে পাশে আমার অফিসে যাবেন।

 

 

এসময় উপস্থিত ছিলেন, থানার তদন্ত কর্মকর্তা মো: কাছেদ মুন্সি, পোড়ার বাজার কমিটির সভাপতি ও কবি নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাইদুল আলম বাবলু, নগরঘাটা বিটের এস আই আনিসুর রহমান, ১ নং ওয়ার্ড সদস্য মো: রফিকুল ইসলামসহ পোড়ার বাজারের সকল দোকানীরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com