• সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৫০
সর্বশেষ :
নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃ*ত্যু পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন শ্যামনগরে নে*শাগ্রস্ত পুত্রের হা*ম*লায় আহত বৃদ্ধ পিতা, থানায় অভিযোগ দেবহাটার সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলামের ইন্তেকাল স্বাধীনতার ৫৫ বছরেও সংস্কার হয়নি ধুলিহরের সাড়ে ছয়শ ফুট রাস্তা দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৬ পরোয়ানাভুক্ত আসামী আটক গোবরদাড়ীতে ধা*রা*লো অ*স্ত্রের আ*ঘা*তে যুবক হ*ত্যা, পুকুর থেকে ম*রদেহ উ*দ্ধার কয়রায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট : নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুতের দাবিতে তরুণদের মানববন্ধন দেবহাটায় পুলিশের অভিযানে ভারতীয় রেনু পোনা জব্দ, পরে খালে অবমুক্ত

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ইটের পাঁজায় ২০ হাজার টাকা জরিমানা আদায়

হাফিজুর রহমান শিমুল / ৬৪৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

কালিগঞ্জে আইন লঙ্ঘন করে প্রকাশ্যে লোকালয়ে সম্পুর্ণ অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত আব্বাস আলী শেখের পুত্র মারুফ হোসেনকে আইন অমান্য করে স্থানীয় প্রতিবেশীদের বাঁধা উপেক্ষা করে ব্যবসায়ীকভাবে ইট পোড়ানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রৈট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অমিত কুমার বিশ্বাস বিশ হাজার টাকা জরিমানা আদায় করেণ।

 

ভবিষতে গ্রামের ভিতরে অবৈধভাবে আর ইট পোড়াবেনামর্মে মুচালিকা দিয়ে এযাত্রায় সে রেহাই পায়। আদালত পরিচালনাকালে থানা পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ শতশত প্রতিবাদী গ্রামবাসী উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, সাতক্ষীরার কালিগঞ্জে সরকারি আইন লঙ্ঘন করে প্রকাশ্যে অবৈধভাবে ইট পোড়ানোর প্রস্তুতি চালাচ্ছিল। ইট পোড়াতে ইতিমধ্যে উপকরণ হিসেবে হাজার হাজার মন আম, কাঁঠাল, শিশুফুল, বাবলা, খেঁজুরগাছসহ অন্যান্য উপকারী কাঠ স্তুপ করা হয়েছিলো পরিবেশ বিপর্যয় উপেক্ষা করে ইটপোড়াতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত আব্বাস শেখের পুত্র মারুফ হোসেন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ায় বিপত্তিতে পড়ে সে। এর আগে গত শনিবার (১৪ জুন ২৫) ঘটনাস্থলে গেলে মারুফ হোসেনের বড় ভাই আয়ূব আলী শেখ বলেন বিগত ৩- ৪ বছর ধরে ইট পোড়ানোর কাজ চলছে। কেউ কোনদিন বাঁধা দেইনি, এবারও কোন সমস্যা হবেনা। এভাবে ইটপোড়ানোর কাজ চলবে। এখানে কোন পরিবেশ দুষণ হচ্ছেনা।

 

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এখানে কোন পরিবেশ দুষণ হয়না। কোন বাঁধাবিঘ্ন আসেনা। আমার ভাই মারুফ হোসেন আর ভাইপো সেনা সদস্য ডালিম আছে সেই দেখবে। এখানে আশেপাশের সকল সম্পত্তি আমার। পরিবেশ দুষণ হওয়ার মতো কিছু নেই। লোকালয়ের মধ্যে ৩-৪ বিঘা জমির উপর ৮০ হাজার ইট পোড়ানোর জন্য ইট সাজানো হচ্ছিলো ঠিক সেই সময়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এই ভ্রাম্যমাণ আদালত পারিচালিত হয়েছে বলে জানাগেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com