• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২০
সর্বশেষ :
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত এআই নজরদারি জোরদারে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করার উদ্যোগ পাটকেলঘাটায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পাটকেলঘাটায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত পৌরসভার অব্যবস্থাপনায় স্যাতসেঁতে মাংস বাজার, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও স্মৃতিচারণ মানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশন

তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত 

আল মামুন / ২৪০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

সাতক্ষীরার তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শিল্পকলা মিলনায়তনে বৃহস্পতিবার (৩জুলাই) বিকালে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন।

 

ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খামার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক মো: সাইফুল ইসলাম, সিনিয়র মনিটরিং অফিসার মো: মোছাদ্দেক হোসেন।

 

 

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা জামাতের আমীর ডা: মাহবুবুর রহমান, বে-সরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক, ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, খলিশখালি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন, খেশরা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম লালটু, তালা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, তালা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম হায়দার, উপজেলা প্রেসক্লাবের আকবর আলী, পাটকেলঘাটা প্রেসক্লাবের আল মামুনসহ উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষানীরা।

 

অনুষ্ঠানে কৃষক সেবা কেন্দ্রসহ বিভিন্ন জাতের ফসলের উপর প্রদর্শনীর আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মহসিন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com