• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৪
সর্বশেষ :
দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময় সভায় ড. মনিরুজ্জামান দেশের সিনেমা হলগুলোতেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী পালিত অতিবৃষ্টিতে ডুমুরিয়াসহ খুলনা জেলায় মাছ চাষ ও কৃষিতে প্রায় ১১ কোটি টাকার ক্ষতি শ্যামনগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হ*ত্যাকারী আটক দেবহাটায় প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় দ্রুত ডাক সার্ভিসের নামে পোস্ট অফিসের প্রতারণা, ১৪ দিনেও পৌঁছায়নি জরুরি নথি

শ্যামনগরে শিয়াল মারার বিদ্যুতের ফাঁদে গৃহবধূর ম র্মা ন্তি ক মৃ ত্যু

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৩৭৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় শিয়াল তাড়ানোর জন্য বসানো বিদ্যুতায়িত ফাঁদে জড়িয়ে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত রূপবান বেগম (৪৫) উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের জহুর আলী মোল্লার স্ত্রী।

 

বুধবার দুপুরে বাড়ির পাশের একটি মুরগির খামার ‘সুন্দরবন প্রজেক্ট’ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানায়, সকালে রূপবান বেগম ছাগলের জন্য ঘাস কাটতে খামারের দিকে যান। আগের দিন খামারের ম্যানেজার মাকসুদ তাকে ওই এলাকায় ঘাস কাটার পরামর্শ দিয়েছিলেন।

 

দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা খামারের ভেতর বিদ্যুতায়িত তারে জড়িয়ে থাকা অবস্থায় রূপবান বেগমের নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

 

এ ঘটনার পর খামারটির মালিক ও কর্মচারীরা এলাকা ছেড়ে পালিয়ে যান। খামারের মালিক নূর ইসলাম জানান, রাতে শিয়ালের উপদ্রব ঠেকাতে প্রজেক্টের চারপাশে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। তবে ভুলবশত সকালে সংযোগ বন্ধ করা হয়নি বলেই এ দুর্ঘটনা ঘটতে পারে।
ঘটনার পর থেকে খামারের ম্যানেজার মাকসুদ আলমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

 

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com