• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২২
সর্বশেষ :
দেবহাটায় চক মোহাম্মাদালীপুর হাফিজিয়া মাদ্রাসায় হিজরি নববর্ষ ১৪৪৮ বরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল

দেবহাটা উপজেলা জাতীয় পুষ্টি কমিটির মাসিক সভা ও সমাপনী

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৮৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

দেবহাটায় জাতীয় পুষ্টি সপ্তাহের মাসিক সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

 

ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার আবিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শপিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এমএএইচ মঈনুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপী, দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, ওয়ার্ল্ড ভিশনের মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী, কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সভাপতি মোঃ সালাহউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

 

অনুষ্টানে সরকারী ২২টি দপ্তরের সমন্বয়ে গঠিত পুষ্টি কমিটির মাধ্যমে সকল মানুষের পুষ্টি নিশ্চিতে কাজ করা হচ্ছে জানিয়ে বলা হয়, খাদ্য উৎপাদন, খাদ্যের নিরাপত্তা, নির্দিষ্ট পরিমানে খাওয়া, শিশুদের খাদ্য গ্রহনে সতর্কতা অবলম্বন গ্রহনের সাথে সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি সকলকে সচেতন থাকার আহবান জানানো হয়।

 

এছাড়া চলতি বাজেটে উপজেলার ৫টি ইউনিয়নে পুষ্টি কার্য্যক্রম চলমান রাখার জন্য বরাদ্দ প্রদান করায় ধন্যবাদ জানানোর পাশাপাশি এই পুষ্টি কমিটির কাজ চলমান রাখতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com