• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২৪
সর্বশেষ :
তালায় ভ*য়া*বহ সড়ক দু*র্ঘট*না, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

কাজী কামালের সাজানো ফুলের বাগানে আমি মালি – রবিউল ইসলাম নয়ন

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৭৮৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

কাজী সালিমুল হক কামাল ভাই আমার শ্রদ্ধেয় ও প্রিয় নেতা, তার সাজানো ফুলের বাগানে আমি মালি হয়ে এসেছি। সালিমুল হক কামাল আর রবিউল ইসলাম নয়ন ভাই ভাই ধানের শীষে ভোট চাই- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহম্মদপুরের কৃতিসন্তান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব এস এম রবিউল ইসলাম নয়ন।

 

 

তিনি আরো বলেন, যারা তারেক রহমানের বিরোধিতা করেছেন, খালেদা জিয়ার বিরোধিতা করেছেন, এখনো সময় আছে তারেক রহমানের রাস্তায় ফিরে আসেন। তানাহলে আমরাও আপনাদের চিনবো না। জাতীয় পার্টি ছিলো স্বৈরাচার, সেই স্বৈরাচার থেকে বের হয়েছে আরেক নব্য স্বৈরাচার।

 

 

কর্মী সমাবেশে বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে এস এম রবিউল ইসলাম নয়ন আরো বলেন, আমরা সবাই মিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার ধানের শীষের পক্ষে কাজ করবো, কেউ বিভেদ সৃষ্টি করলে তাকে ছাড় দেওয়া হবে না। মাগুরা-২ আসনের উন্নয়নের রুপকার কাজী সালিমুল হক কামাল এবং রবিউল ইসলাম নয়নের সাথে থেকে জাতীয়তাবাদী শক্তিকে, এই ধানের শীষকে শক্তিশালী করবেন আপনারা।

 

 

মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (৩০ আগষ্ট) বিকালে ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রজব আলী।

 

 

মাগুরা জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চুর সভাপতিত্বে কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুল, যুগ্ম আহবায়ক জহুরুল হক, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, নহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান, যুবদলের সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ ও ছাত্রদলের আহ্বায়ক নুর আলম শিকদার সজিব প্রমূখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com