• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭
সর্বশেষ :
সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা শ্যামনগরে আর্থ সামাজিক সমৃদ্ধির সাহসী নায়ক নারী চন্দনা রানী সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

কাজী সালিমা হক মহিলা কলেজকে বেস্ট কলেজ করার ইচ্ছা নিয়ে এসেছি- সাবেক সাংসদ এ্যাড. আরলী 

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৮২৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

সিনিয়র একজন মানুষ, বড় মাপের একজন মানুষ, জনসেবায় যার লক্ষ। শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিক ভাবেও যার পদচারণা রয়েছে। সেই প্রিয় নেতা কাজী সালিমুল হক কামাল ভাইয়ের মায়ের নামে কলেজে আমাকে সভাপতি বানিয়েছেন।

 

আমি চেষ্টা করবো যতটা আধুনিক করা যায়, একটা প্রতিষ্ঠানকে যতটা উন্নতি করা যায়, কাজী সালিমা হক মহিলা কলেজকে বেস্ট কলেজ করার ইচ্ছা নিয়েই আমি এখানে এসেছি- কলেজ পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি, বিএনপির স্থায়ী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য এ্যাড. নেওয়াজ হালিমা আরলী সাধারণ সভায় এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারে বা বিভিন্ন ভার্সিটিতে বেশি চান্স পায় এই এলাকার ছেলে মেয়ে। অন্যান্য অঞ্চল থেকে আমাদের এলাকার ছেলে মেয়ে অত্যান্ত মেধাবী। আমি যখন আমিনুর রহমান কলেজে ছিলাম তখনো দেখেছি এদের কতটা মেধা।

 

 

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলীর উপস্থাপনায় নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই সকল সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

আলোচনা সভায় বক্তব্য দেন- শিক্ষক প্রতিনিধি  সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুজ্জামান, মোঃ শাহিনুল ইসলাম, সেলিনা আখতার আলম, ম্যানিজিং কমিটির সদস্য ওলিয়ার রহমান, এ্যাড. আনোয়ার জাহিদ, সহকারী অধ্যাপক আরিফুজ্জামান রিংকু ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com