• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৪
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভুমিকা রাখতে হবে : এইচ এম রহমাতুল্লাহ পলাশ

হাফিজুর রহমান শিমুল / ৮৩৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার কালিগঞ্জে প্রাক্তন বস্ত্রমন্ত্রী এ্যাডঃ এম মনসুর আলী প্রতিষ্ঠিত হাজী তফিলউদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার আয়োজনে ঈদে মিলাদুন্নবি (সঃ) উদযাপন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে সুপার মাওলনা শেখ শফিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সুযোগ্য সভাপতি, সাতক্ষীরা জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক জননেতা এইচ এম রহমাতুল্লাহ (পলাশ)।

 

বক্তব্যে তিনি বলেন আমার পিতা সাবেক সফল বস্ত্রমন্ত্রী এ্যাডঃ এম মনসুর আলীর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভুমিকা রাখতে হবে। নারী জাগরণে বিদ্যাপীঠ দু’টি বিশেষ ভুমিকা রেখে আসছে।

 

মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফারুক হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য শেখ সাইফুল বারী সফু, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব শামসুর রহমান (সাবেক বস্ত্রমন্ত্রীর ছোট ভাই), সদস্য মাওলানা কুতুবউদ্দিন।

 

উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন, সাবেক মেম্বর খায়রুল ইসলাম, সমাজসেবক আলহাজ্ব গোলাম মাহমুদ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুপার মাওলনা শেখ শফিউল্লাহ।

 

একইদিনে উপজেলার রোকেয়া মনসুর মহিলা কলেজের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালন করা হয়েছে।

 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, সাতক্ষীরা জেলা বিএনপির জনপ্রিয় আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ (পলাশ)। অনুষ্ঠান সঞ্চালনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেণ কলেজের প্রভাসক মোশারাফ হোসেন চৌধরী। উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকমন্ডলী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কলেজের শিক্ষার্থীসহ সূধীবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com