• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৯
সর্বশেষ :
শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশাশুনিতে দৈনিক সাতক্ষীরার সকালের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ৫৬২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় আশাশুনি প্রেস ক্লাবে এ কর্মসূচি পালন করা হয়।

 

দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার আশাশুনি ব্যুরো প্রধান লিংকন আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম।

 

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সভাপতি জি এম আল ফারুক, মালেশিয়া প্রবাসী ব্যাংকার মাছুদুল আলম কাজল, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক জাকির হোসেন ভুট্ট, প্রভাষক মাসুদুর রহমান, প্রভাষক জহুরুল ইসলাম।

 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান ও সাতক্ষীরার সকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সাতক্ষীরার সকালের কলামিষ্ট রাবিদ মাহমুদ চঞ্চল, সাতক্ষীরা প্রেস ক্লাবের সদস্য বাংলা টিভি জেলা প্রতিনিধি গোপাল কুমার মন্ডল, এস এম শরিফুল ইসলাম আলোচনা রাখেন।

 

অনুষ্ঠানে প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বিএম আলাউদ্দীন, আরিফুল ইসলাম, ইলিয়াছ হোসেন, এম এম সাহেব আলী, মাহবুবুল হাসনাইন টুটুল, এমডি সাইফুল্লাহ, ইয়াছিন আরফাত, ইয়াছিন আরাফাত ড্যানিশ, তৌহিদুজ্জামান, সাতক্ষীরা সকালের আশাশুনি সদর প্রতিনিধি রুহুল আমিন, মাসুম বিল্লাহ প্রমুখ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং পরস্পরের মুখে তুলে দেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com