• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬
সর্বশেষ :
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

শ্যামনগরে সরকারিভাবে নিলামকৃত জমি ও মৎস্য ঘের জো’র’পূর্বক দ’খ’লের চেষ্টা

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৭৩৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

শ্যামনগর উপজেলার আবাদ চন্ডিপুর মৌজার ১ একর ১৫ শতক জমিতে সাতক্ষীরা আদালতে পি-মামলা ১৮৯/২০,টিআর -১১/২১ নং মামলা থাকায় বিজ্ঞ আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নালিশি জমি বাদী বিবাদী ছাড়া সরকারিভাবে নিলাম ডাক খরিদের জন্য শ্যামনগর থানাকে নির্দেশ দেন।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা জমির চোহদ্দি উল্লেখপূর্ব গত ১৫/০১/২০২৫ তারিখে প্রকাশ্যে নিলাম ডাক প্রদান করেন। নিলামে চারজন ব্যক্তি অংশগ্রহণ করেন।

 

উক্ত নিলামে সর্বোচ্চ নিলাম ডাকদাতা মোঃ রুস্তম আলী গাজীকে ক্ষমতা পত্র প্রদান করেন।

 

উক্ত জমি এলাকার প্রশান্ত মন্ডল, পলাশ মন্ডল, পরিমল মন্ডল,গনেশ মন্ডল,বাবু মন্ডল সহ অনেকে জোরপূর্বক বহিরাগত ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী গুন্ডাদের নিয়ে দখল করার চেষ্টা করছে। এমনকি রাতের আঁধারে মাছ ধরা আটন তুলে নিয়ে যাচ্ছে, ঘেরের ঘর ভাংচুর করেছে। এবং প্রকাশ্যে ঘের দখল করার হুমকি দিচ্ছে।

 

মঙ্গলবার স্বরেজমিনে গিয়ে এমন তথ্য পাওয়া গেছে।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির এর মুঠো কথা হলে তিনি বলেন নিলাম ডাক খরিদ পক্ষ আমার কাছে লিখিত অভিযোগ করলে আমি এসআই কামরুল ইসলামকে দায়িত্ব দিয়েছিলাম। কামরুল উভয় পক্ষকে থানায় ডাকলে দ্বিতীয় পক্ষ আর ঘেরে যাবে না বলে জানান। এরপর তারা যদি জবরদখল করতে যায তবে আমি আইনগত ব্যবস্থা নিব।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com