• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৩
সর্বশেষ :
স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা পরিবর্তনের পরই ভোট অনুষ্ঠিত হবে না.গঞ্জ সদরে চাষীদের মাঝে মৎস্য ও সবজি চাষের উপকরণ বিতরণ জনগণের শান্তি নষ্ট করবে এমন কাজ করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ঢাকাসহ চার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা দিল অধিদপ্তর দেবহাটার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা, নির্বাচনী আমেজে সরগরম জনপদ বিয়ের ফাঁদে সংঘবদ্ধ প্রতারণা! সাগরদাড়িতে চক্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ খুলনা প্রেসক্লাবে হা*ম*লা*কারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের গোয়ালডাঙ্গা বাজারে বেড়িবাঁধে আবারো ভাঙ্গন: উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শন খুলনায় জা*লি*য়াতির মাধ্যমে চাকরি নিয়ে অর্থ আত্মসাৎ: ৬ বছরের কা*রা*দ*ণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে তালায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ৪০৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

খুলনার ডুমুরিয়ায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন।

 

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার, ইভা মল্লিক,কৃষি সম্প্রসারণ অফিসার, মোঃ হামিদুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেটেক্টর মোঃ মনির হোসেন,উপজেলা সমবায় অফিসার, সরদার জাহিদুর রহমান, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার, মোঃ আশরাফুল কবির,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জহুরুল হক, হুমায়ূন কবির বুলু, বিসিআইসি ও বিএডিসি ডিলারগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

 

গোপন মিটিং থাকায় কোন সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

 

উল্লেখ্য সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সারের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা, ডিলারশিপ বাতিলের প্রস্তাব, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

এই সভার লক্ষ্য হলো কৃষি উপকরণের (সার ও বীজ) সরবরাহ নিশ্চিত করা এবং কৃষকদের স্বার্থ রক্ষা করা।
সভায় সারের বর্তমান সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখা হয় এবং কোনো প্রকার ঘাটতি বা অতিরিক্ত সরবরাহ থাকলে তার সমাধানের উপর গুরুত্ব আরোপ করা হয়।

 

সার পাচার বা কালোবাজারি করার দায়ে দোষী সাব্যস্ত হওয়া ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যেমন, শাহাপুর বাজারে কালাম নামের একটি এমন একটি ঘটনায় একটি সার ডিলারশিপ বাতিলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

 

গত সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়।
এই কমিটির মূল উদ্দেশ্য হলো কৃষকদের ন্যায্য মূল্যে ও সঠিক সময়ে মানসম্পন্ন সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা এবং তাদের স্বার্থ রক্ষা করা।

 

সার ও বীজ সরবরাহে কোনো প্রকার সমস্যা হলে তা দ্রুত সমাধান করা। কৃষি উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করা। কৃষকদের হয়রানি থেকে রক্ষা করা। কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com