• সোমবার, ১১ মে ২০২৬, ০৭:০৮
সর্বশেষ :
খুলনা সহ দেশের ৬ শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আ*ক্র*ম*ণে মৌয়াল আ*হ*ত নারায়ণগঞ্জে পার্টনার ফিল্ড স্কুুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃ*ত্যু পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন শ্যামনগরে নে*শাগ্রস্ত পুত্রের হা*ম*লায় আহত বৃদ্ধ পিতা, থানায় অভিযোগ দেবহাটার সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলামের ইন্তেকাল স্বাধীনতার ৫৫ বছরেও সংস্কার হয়নি ধুলিহরের সাড়ে ছয়শ ফুট রাস্তা দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৬ পরোয়ানাভুক্ত আসামী আটক গোবরদাড়ীতে ধা*রা*লো অ*স্ত্রের আ*ঘা*তে যুবক হ*ত্যা, পুকুর থেকে ম*রদেহ উ*দ্ধার

কালিগঞ্জে মিলাদুন্নবী উদযাপন ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা

হাফিজুর রহমান শিমুল / ৩১৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর দারুস সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় আল- ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট আলেম ওলামা, জনপ্রতিনিধি, সমাজসেবক, প্রাক্তন ছাত্র, গণমাধ্যমকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আবু তৈয়েব মুহা. হাছান ছাবীর। প্রধান আলোচক ছিলেন মথুরেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও অত্র মাদ্রাসার সেক্রেটারি আলহাজ্ব শেখ আব্দুল ওয়াহেদ মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান গাইন।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন পরিচালক হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ, মাওলানা আকিবুল হাসান, হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, হাফেজ মাওলানা ওসমান গনি, হাফেজ মাওলানা আব্দুস ছালাম ও অধ্যাপক এস. এম. হারুন উর রশীদ।

 

অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আফসার উদ্দিন।প্রাক্তন ছাত্রদের দ্বারা প্রতিষ্ঠিত আল-ইহসান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, জনকল্যাণমূলক সংগঠন, যা দীর্ঘদিন ধরে সমাজে ধর্মীয় চেতনা, শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিস্তারে কাজ করছে।অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় ক্বেরাত প্রতিযোগিতা, হামদ, নাতে রাসূল (সাঃ), ইসলামিক সংগীত, উপস্থিত বক্তৃতা ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা।

 

দিনব্যাপী এ আয়োজনে নবীজির (সাঃ) জীবনী থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন“ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও আদর্শই মানবতার সর্বোত্তম দৃষ্টান্ত। তাঁর সত্য, ন্যায় ও দয়ার শিক্ষা অনুসরণ করলে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানটি পুরো এলাকায় এক আনন্দঘন ও ধর্মীয় আবহ সৃষ্টি করে। প্রচুর মুসল্লি, ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com