• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৮
সর্বশেষ :
বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহে ব’জ্র’পাতে ২ কৃষকের মৃ’ত্যু

অনলাইন ডেস্ক / ৫২৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঝিনাইদহের সদর ও শৈলকূপা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা।

 

মৃতরা হলেন- সদর উপজেলার আড়মুখী গ্রামের শমসের বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (২৮) ও শৈলকূপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামের কৃষক শিমুল বিশ্বাস নিজ জমিতে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

 

অন্যদিকে শৈলকূপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখরা গ্রামের কৃষক হুরমত শেখ সকালে মাঠে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে তিনি বজ্রপাতের শিকার হন। এসময় স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।

 

বজ্রপাতের ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামে বজ্রপাতে শিমুল বিশ্বাস নামে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলেই তার মৃত্যু হওয়ায় পরিবারের লোকজন মরদেহ হাসপাতালে নিয়ে আসেনি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, শেখড়া গ্রামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগী কৃষকের স্বজনরা থানার পথে রওনা করেছেন। তারা থানায় পৌঁছানোর পরে বিস্তারিত জানাতে পারব।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com